দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি সদর উপজেলা, ঝালকাঠি পৌরসভা, নলছিটি উপজেলা ও নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রদল।
বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ধারাবাহিক রাখার লক্ষ্যে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী চারটি ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে এসব ইউনিটে শিগগিরই নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন ও সদস্যসচিব সাইদুল ইসলাম রনি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সৈয়দ আলী হাসান বলেন, সাংগঠনিক গতিশীলতা ও কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যেই চারটি ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব শিগগির যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।
তিনি বলেন, ছাত্রদলকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে জেলা কমিটি ধারাবাহিকভাবে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেবে।
যে আই